| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি’র যুবশক্তি কমিটি ঘোষণার ২০ মিনিটের মধ্যেই সদস্য সচিবের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:৫২:৫৪:পূর্বাহ্ন  |  ১২৮৮৩২৯ বার পঠিত
এনসিপি’র যুবশক্তি কমিটি ঘোষণার ২০ মিনিটের মধ্যেই সদস্য সচিবের পদত্যাগ

শরীয়তপুর প্রতিনিধি : এনসিপি’র জাতীয় যুবশক্তি সদ্য ঘোষিত শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন তরুণ সংগঠক আমিন মোহাম্মদ জিতু। কমিটি ঘোষণার মাত্র ২০ মিনিটের মধ্যেই তিনি পদত্যাগ পত্র জমা দেন সংগঠনের আহবায়ক এডভোকেট মোঃ তারিকুল ইসলামের কাছে।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) দেওয়া পদত্যাগ পত্রে জিতু উল্লেখ করেন, “ব্যক্তিগত কিছু বিশেষ কারণে বর্তমানে আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ। সংগঠনের কার্যক্রমে যেন কোনো বিঘ্ন না ঘটে, তাই সদস্য সচিব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং ভবিষ্যতেও এনসিপি’র জাতীয় যুবশক্তির অগ্রযাত্রায় পাশে থাকার চেষ্টা করবো।”

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা কমিটির নতুন নাম ঘোষণা করে এনসিপি কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে তরুণ ও উদ্যমী নেতা আমিন মোহাম্মদ জিতুকে সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দায়িত্ব ঘোষণার মাত্র ২০ মিনিটের মাথায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন।

এই আকস্মিক পদত্যাগকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে নানামুখী আলোচনা। কেউ কেউ মনে করছেন, সংগঠনের অভ্যন্তরীণ কোনো মতপার্থক্য বা নীতিগত অমিল এর পেছনে ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে জিতু কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘোষণার এত অল্প সময়ের মধ্যে পদত্যাগ বিরল ঘটনা। তাদের মতে, এটি সংগঠনের অভ্যন্তরীণ অবস্থা ও নীতিগত অবস্থানের প্রতি এক ধরনের সংকেত হতে পারে।

তরুণ রাজনীতিক আমিন মোহাম্মদ জিতুর পদত্যাগে এনসিপি’র স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাঁর সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন, আবার কেউ বলছেন—এটি হয়তো কোনো বৃহত্তর রাজনৈতিক বিবেচনা থেকেই নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪