| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৯:৫২:১৩:পূর্বাহ্ন  |  ১২৯০৬২৮ বার পঠিত
নওগাঁয় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নওগাঁ প্রতিনিধি : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় আইডিইবি’র নওগাঁ জেলা শাখা ও নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে মুক্তির মোড়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে আইডিইবি’র নওগাঁ জেলা শাখার সভাপতি প্রকৌশলী নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার নির্বাহী কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।”

এ ছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে নওগাঁ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন। পরে আইডিইবি’র সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি মুক্তির মোড় থেকে শুরু হয়ে জেলা পরিষদ পার্কে গিয়ে শেষ হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪