| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় ছাত্রদলের মাদকবিরোধী র‍্যালি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৪:০৩:৪৮:পূর্বাহ্ন  |  ২১০৪৮১৯ বার পঠিত
খুলনায় ছাত্রদলের মাদকবিরোধী র‍্যালি

খুলনা প্রতিনিধি : মাদকমুক্ত তরুণ সমাজ আগামীর বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় খুলনার খালিশপুর বয়রা মোড় থেকে খালিশপুর থানা ছাত্রদলের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,খুলনা মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী হোসেন উজ্জামান হোসেন, ছাত্রদল খালিশপুর থানার আহ্বায়ক মিরাজ হোসেন মানিক, সদস্য সচিব ফয়সাল বাপ্পি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।  

মাদকবিরোধী র‍্যালিটি বয়রা মোড়, বৈকালি মোড়, খুলনা পলিটেকনিক কলেজ মোড়  হয়ে হাজী মুহাম্মদ মহসিন কলেজের সামনে গিয়ে শেষ হয়। মাদকবিরোধী এ র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪