| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে ৫ শতাধিক সরকারি স্কুলে শিক্ষকদের কর্মবিরতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ১০:২৭:২২:পূর্বাহ্ন  |  ১২৬৬৭৭২ বার পঠিত
নড়াইলে ৫ শতাধিক সরকারি স্কুলে শিক্ষকদের কর্মবিরতি

নড়াইল প্রতিনিধি: নড়াইলে প্রায় ৫ শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে। রবিবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলায় এই কর্মসূচি পালিত হয়। শনিবার ঢাকায় প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে কর্মসূচি চলাকালে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ও দাবি মেনে নিতে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এই কর্মসূচি পালন করেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা। 

সকাল থেকেই বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত ছিলেন শিক্ষকরা। নড়াইল জেলার প্রায় ৫ শতাধিক বিদ্যালয় এই কর্মবিরতি পালিত হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও কোথাও শ্রেণী কার্যক্রম চালু ছিল না। 

নড়াইল দক্ষিণ-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নড়াইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষক সমিতি একত্রিত হয়ে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করেন। এ সময় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নড়াইলের সভাপতি ও সহকারী শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক মো. আমিনুর রহমান, সহকারী শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মো. আশিকুর রহমান,  বাংলাদেশ সরকারি শিক্ষক সমাজ নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আহ্বায়ক মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. একরামুল হক রিপন সহ বিভিন্ন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং শিক্ষকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানান।এছাড়া আটক শিক্ষকদের অবিলম্বে মুক্তি ও শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষক নেতৃবৃন্দ। এছাড়া নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে অনুরূপ কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪