| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএমপির দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ১১:০২:১৫:পূর্বাহ্ন  |  ১২৬৬৬৮৬ বার পঠিত
সিএমপির দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়েছে। আদেশ অনুযায়ী, বন্দর থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে বাকলিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোস্তফা আহমেদকে বন্দর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বাকলিয়া থানার বর্তমান ওসি ইফতেখার উদ্দিনকে সিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪