নেত্রকোণা প্রতিনিধি : সরকারি দায়িত্ব পালনকালে শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট, নেত্রকোণা জেলা শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় নেত্রকোণা মডেল থানার সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) এর উপপরিচালক কৃষিবিদ মো. আমিরুল ইসলাম, নেত্রকোণা বিএডিসি বীজ উৎপাদন উপপরিচালক কৃষিবিদ শরীফুল হাসান, ডিএই (খামারবাড়ি) প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. চন্দন কুমার মহাপাত্র এবং অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মুকশেদুল হকসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
বক্তারা অবিলম্বে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
রিপোর্টার্স২৪/এসএন