অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর থানা পুলিশ (৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
নিয়মিত মামলা থাকায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মৃত তোরাপ মোল্লার পুত্র জাফর মোল্লা, মৃত হাসান শেখের পুত্র মোঃ আনোয়ার শেখ এবং সিংগাড়ী গ্রামের মুজিবুর মোল্লার পুত্র সেলিম মোল্লাকে আটক করা হয়।
বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয় উপজেলার মহাকাল এলাকার মৃত ওয়াজ করিম সরদারের পুত্র সোহাগ সরদার, করিম সরদারের পুত্র মামুন সরদার এবং মৃত সুরেন্দ্রনাথ কুন্ডুর পুত্র রঞ্জন কুমার কুন্ডুকে।
ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র সেলিম হোসেন এবং আমডাংগা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র সোহেল কাজীকে আটক করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “আসামিদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
রিপোর্টার্স২৪/এসএন