| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ৪ বোনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ১৪:০৯:৩৬:অপরাহ্ন  |  ১২৬৭৭৫৮ বার পঠিত
মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ৪ বোনের মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে মসুরীভাজা বিলে পদ্মফুল তুলতে গিয়ে আপন দুই বোনসহ ৪ শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো, রাজনগর গ্রামের মল্লিকপাড়ার সামাদের দুই মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১০), সামাদের ভাই সাহারুল ইসলামের মেয়ে আলেয়া খাতুন (১০) এবং প্রতিবেশী ইসার আলীর মেয়ে মিম খাতুন (১৪)। মারা যাওয়া শিশুদের মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

মারা যাওয়া ফাতেমা (১৪) ও মিম (১৪) অষ্টম শ্রেণির ছাত্রী; আফিয়া(১০) ও আলেয়া (১০)চতুর্থ শ্রেণির ছাত্রী ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরি ভাজা বিলে পদ্মফুল তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে চার শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। 

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪