| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ১৫:৪৬:৫২:অপরাহ্ন  |  ১৩০৭৯১৩ বার পঠিত
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি: যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মানহানি ও হত্যার হুমকির মামলা করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন জাতীয়তাবাদী মহিলা দল যশোর শাখার সভানেত্রী রাশিদা রহমান।

আদালতের বিচারক শান্তনু কুমার মণ্ডল বাদীর অভিযোগ আমলে নিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ। 

বাদী মামলায় অভিযোগ করেছেন, গত ৮ নভেম্বর দুপুর বেলা ১২টা ৪০ মিনিটের দিকে যশোর রেডক্রিসেন্ট অফিসের দ্বিতীয়তলায় মিটিং আরম্ভ হওয়ার পূর্বে কথা বার্তার এক পর্যায়ে উপস্থিত অ্যাড. আবু ইসহক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা গোলাম রেজা দুলু, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ ব্যক্তিবর্গের সামনে বাদীকে থাপ্পড় মারার জন্য তেড়ে আসেন আসামি। এসময় বাদীকে গালিগালাজ করেন। 

তিনি মামলায় আরো উল্লেখ করেন, তখন উপস্থিত ব্যক্তিবর্গ আসামির হাত থেকে বাদীকে কোনমতে রক্ষা করে। 

এরপর বাদী কোতয়ালি থানায় মামলা করতে গেলে বিজ্ঞ আদালতে মামলার করার পরামর্শ দেন। পরে তিনি আদালতে মামলা করেন।  

এ ব্যাপারে জেলা বিএনপির সভপতি ও যশোর আদালতের পিপি সাবেরুল হক সাবু  বলেন, 'শুনেছি সভানেত্রী রাশিদা রহমানের ছেলের অপকর্ম নিয়ে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন একটু বকাবকি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪