নওগাঁ প্রতিনিধি: আইডিবির নওগাঁ জেলা শাখা ও নওগাঁ পলেটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে নওগাঁয় আইডিবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল দশটার দিকে মুক্তির মোড়ে আইডিবির নওগাঁ জেলা শাখার সকল সদস্য ও বিভিন্ন ইঞ্জিনিয়াররা প্রকৌশল উপস্থিত ছিলেন। আইডিবির নওগাঁ জেলার সভাপতি নাজমুলের সভাপতিত্বে নওগাঁ পৌরসভার আইন প্রশাসক কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন এবং উদ্বোধন অনুষ্ঠান শেষ করে তিনি বক্তব্যে বলেন, ‘এ দেশের ইঞ্জিনিয়াররা অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’
এছাড়াও এই অনুষ্ঠানে দলীয়ভাবে নৃত্য পরিবেশন করেন নওগাঁ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীগণ। অনুষ্ঠান শেষে আইডিবির সদস্যরা একটি র্যালির বের করেন, যা শেষ হয় জেলা পরিষদ পার্কে।
রিপোর্টার্স২৪/ধ্রুব