| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপজেলা বিএনপির আহবায়কসহ ৫ জন বহিষ্কার

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, একজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ১৭:১৯:২৪:অপরাহ্ন  |  ১৩০৫৮৮৭ বার পঠিত
ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, একজনের মৃত্যু
ছবির ক্যাপশন: সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং একজন মারা গেছেন

এনামুল হক ছোটন,ময়মনসিংহ : ময়মনসিংহ ৩ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে চেয়ার ও মঞ্চসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং একজন মারা গেছেন   বলে জানা গেছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

জানা যায়,  নিহত মো. তানজিন আহমেদ আবিদ (৩০) ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের  কর্মী ছিলেন এবং স্ট্রোকে মারা গেছেন  । এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও মৃতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা তানজিন আহমেদ আবিদ জেলা উত্তর ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেলের অনুসারী ছিলেন। তার বাবা দক্ষিণ জেলা উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দেওয়ান মো. আবুল হোসেন।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করেছে।

জানা যায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে ক্ষুব্ধ মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা রোববার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইকবাল হোসেনের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে বিক্ষুব্ধ ইকবালের সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে হিরনের মহিলা সমাবেশের মঞ্চে ব্যাপক ভাঙচুর করেন। এরপর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ওই ছাত্রদল কর্মী মারা গেছেন।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রেজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গৌরীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার দায়ে গৌরীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক- আহাম্মদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন; গৌরীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব- সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪