| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে কাঠবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৫:৩৮:২২:পূর্বাহ্ন  |  ১২৬৩৯৯২ বার পঠিত
শেরপুরে কাঠবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে কাঠবোঝাই ট্রলি উল্টে চালক আব্দুল খালেক (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন নাজিম (৫) নামে এক শিশু।

রোববার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার হালুয়াহাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রলিচালক আব্দুল খালেক রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাবুল মিয়ার ছেলে। আহত শিশু নাজিম একই গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, রোববার বিকেলে উপজেলার হালুয়াহাটি এলাকা থেকে ট্রলিচালক আব্দুল খালেক কাঠ বোঝাই করে যাচ্ছিলেন। রাস্তাটি পাহাড়ঘেঁষা হওয়ায় উঁচু-নিচু ও খানাখন্দে ভরা। এসব কারণে কাঠবোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে পাশের ক্ষেতে পড়ে যায়।

ওই সময় ট্রলিচালক আব্দুল খালেক ও শিশু নাজিম কাঠবোঝাই ট্রলির নিচে চাপা পড়েন। এতে চালক আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত নাজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজিম বলেন, “ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪