| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোগীদের মালামাল চুরি : চোর সিন্ডিকেটের ৬ নারী সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৭:০৪:৫৬:পূর্বাহ্ন  |  ১২৯৬৯৪৩ বার পঠিত
রোগীদের মালামাল চুরি : চোর সিন্ডিকেটের ৬ নারী সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরেই অভিনব কায়দায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে আগত রোগীদের মালামাল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে আসছিল একটি চক্র। রোববার (৯ নভেম্বর) রাতে জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের ৬ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। 

গ্রেপ্তাররা হলো- জামালপুর জেলার নুর জাহান, নাছিমা, পারভীন, বগুড়া জেলার সাফিয়া, আনিসা ও বেগম। তারা লক্ষ্মীপুর পৌর শহরের ১১ নং ওয়ার্ডের বাসিন্দা। সোমবার (১০ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। 

জানা যায়, লক্ষ্মীপুর জেলা ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দীর্ঘদিন যাবৎ একটি চোর চক্র রোগীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাচ্ছে। রোববার হাসপাতালে চিকিৎসা নিতে আসা মারজান নামে এক রোগীর টাকা নিয়ে গেলে তিনি সদর থানা পুলিশকে জানান। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের ৬ জনকে আটক করে। 

সদর থানা পুলিশ জানান, অসুস্থ রোগীরা সদর হাসপাতালে এসে টিকেটের জন্য যখন সিরিয়ালে দাঁড়ায়, তখন চোর চক্রের মহিলা সদস্যরাও অসুস্থতার ভান ধরে তাদের সাথে টিকেটের জন্য লাইনে দাঁড়ায়। এ সময় তারা এক একজন ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে তারা রোগীদের মালামাল, স্বর্ণালংকার, নগদ টাকা ও  মোবাইল ফোন নিয়ে নেয়। একাধিক ব্যক্তি থাকায় যে চুরি করে তার কাছে চোরাইকৃত মালামাল না রেখে তার অন্য সহযোগীর কাছে দিয়ে দেয়। এতে করে চোর হিসেবে তাদের শনাক্ত করা সম্ভব হয় না। অভিনব এই কায়দায় দীর্ঘদিন ধরেই তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগীদের মালামাল চুরি করে আসছিল।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, অভিযান চালিয়ে চোর চক্রের ৬ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী এক নারী মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪