| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১০:৪৬:৩৫:পূর্বাহ্ন  |  ১২৯৬৭০১ বার পঠিত
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখলাছ উদ্দিন (২২) নামের এক খামারির মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার বড়আজলদী নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এখলাছ উদ্দিন উপজেলার বড়আজলদী গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মুরগির খামারে কাজ করছিলেন এখলাছ উদ্দিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ১টার দিকে এখলাছ উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর হাতে বিদ্যুতায়িত হওয়ার আলামত পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪