| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১৪:০৮:০২:অপরাহ্ন  |  ১২৫৯২৯১ বার পঠিত
ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মিরাজ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ হোসেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি গোল্ড কসমেটিক কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মিরাজ হোসেন শৈলকূপায় কাজ শেষে মোটরসাইকেলে ঝিনাইদহে ফিরছিলেন। পথে আসাননগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার দুই ঘন্টা পার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। বিক্ষুব্ধ জনতা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪