| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া ভালো: হাসনাত আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১৭:১১:৪৯:অপরাহ্ন  |  ১৩০২২৭৯ বার পঠিত
চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া ভালো: হাসনাত  আবদুল্লাহ

চাঁদপুর প্রতিনিধি : বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা পাড়া মহল্লায় রমরমা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। 

বিএনপি অনেক কষ্ট করে দলটা টিকিয়ে রেখেছে। বিএনপির অনেক নেতাকর্মী তাদের নেতাদের মাধ্যমে কোনঠাসা হয়ে রয়েছে। তারা অনেক সময় আমাদের বলে তোমরা দেশটাকে সঠিক পথে নাও। আমাদের দলটাকে তারা ছিনতাই করে নিয়ে গেছে। আমরা রক্ত ও গাম দিয়ে আন্দোলন করেছি ভোটের অধিকার ও মানুষের স্বাধীনতার জন্য।সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে যারা কোনো অপরাধমূলক কাজে জড়িত নেই, তাদের আমরা আমাদের দলে নিয়ে নিব। যারা জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে তারা কখনো চাঁদাবাজি করতে পারে না।

নিজ দল সম্পর্কে তিনি বলেন, অনেকেই এখন চায়ের দোকানে বসে মশকরা করে এনসিপি করেন, ভোটের পর আর খবর থাকবে না। আমি তাদের বলবো ভালো কাজ অল্প সংখ্যক লোক দিয়েই শুরু হয়। অনেক সময় বলা হয় সমাজে যারা সংখ্যায় বেশি তারাই কল্যাণকামী। এটা ভুল। কল্যাণকামীরা সবসময়ই কম সংখ্যক হয়। হাসিনার সময় যারা লড়াই সংগ্রাম করেছেন, তাদের সংখ্যাও কম ছিল।

নিজ দলের নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেকেই কোরাম করছেন। কি নিয়ে কোরাম করছেন। আজকের উপস্থিতি দেখা গেছে এই জেলার ৮ উপজেলায় যে জনপ্রতিনিধি দরকার সেই পরিমাণ লোক এখানে উপস্থিত হয়নি। তাহলে কীভাবে আপনারা কাজ করবেন। কোরাম করা লোকদের আমাদের প্রয়োজন নেই। ভালো ১০জন দিয়ে এনসিপির কমিটি হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪