| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের ঘটনায় ২জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ০১:১১:৩৩:পূর্বাহ্ন  |  ১৯৯৫৪৮২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের ঘটনায় ২জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র হামলায় ৪ জন গুলিবিদ্ধ ও ২ জন নিহতের ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদস্যরা। এরা হলেন, নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত: মোস্তাক আহমেদের ছেলে রিফাত আহমেদ (২৫) ও একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. লিমন মিয়া (১৯)। 

(১০ নভেম্বর) সোমবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলার নবীনগরে বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থোল্লাকান্দি  গ্রামের রিফাত বাহিনী এবং নুরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলছিল অনেক আগে থেকেই। 

গত ১ নভেম্বর রাত আটটার দিকে শিপন গনিশাহ মাজারের পাশে একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে রিফাত তার বাহিনীসহ শিপনের ওপর অতর্কিত আক্রমণ চালায়।  আক্রমণে শিপন, ইয়াসিন ও নুর আলম গুলিবিদ্ধ হলে তাদেরকে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পরেই শিপন বাহিনীর অন্যান্য সদস্যরাও অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালায়। এতে এমরান মাস্টার নামে একজন গুলিবিদ্ধ হয়। ঘটনার দিনই শিপন মৃত্যুবরণ করেন এবং পরের দিন ইয়াসিন মৃত্যুবরণ করেন। 

পরবর্তীতে ১০ নভেম্বর রাতে জেলার বাঞ্ছারামপুরের উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে আটক করা হয়। রিফাতকে আটক করার পরে রিফাতের দেয়া তথ্যমতে থোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। রিফাতের ঘনিষ্ঠ সহযোগী লিমনের বাড়িতে অভিযান পরিচালনা করে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বসতঘরের মাটির ভিতর থেকে ১টি বিদেশি (সচল) পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড ৭.৬৫ তাজা বুলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া  আসামি ও উদ্ধারকরা আলামত জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪