| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ১০:৫৪:০৯:পূর্বাহ্ন  |  ১২৮৭৩৬৬ বার পঠিত
রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:  রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরীকে ওরফে মেজর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সুলতানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। 

জানা গেছে, মেজর ইকবালের বিরুদ্ধে  ৪০টি মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি জেলও খেটেছেন। বর্তমানে ১১টি মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে ৬টি হত্যা মামলা। সর্বশেষ ২০১০ সালে সাত বছর জেল খেটে তিনি জামিনে বের হন। এরপর বিভিন্ন দেশে থাকার পর কয়েক বছর আগে এলাকায় ফিরেছেন। তিনি চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা মামলার আসামি।

পুলিশ সূত্র জানায়, অস্ত্রসহ অবস্থান করছেন- এমন খবরে ইকবালকে ধরতে অভিযান চালানো হয়। তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র থাকার কথাও তিনি স্বীকার করেননি। তাকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মেজর ইকবাল নামে পরিচিত এই সন্ত্রাসীকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪