| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ১১:২৩:১৮:পূর্বাহ্ন  |  ১২৭৯০৩৯ বার পঠিত
যশোর-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অভয়নগর (যশোর) : যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের নুরবাগ মোড়ে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয়, সৎ ও ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিগত সরকারের সময়ে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন। ত্যাগী এই নেতাকে মনোনয়ন না দেওয়া হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা ব্যর্থ হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মনজুর ও সাধারণ সম্পাদক মাহমুদ কবীর, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা। আয়োজকরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যশোর-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান।

উল্লেখ্য, এই আসনে বিএনপি তাদের প্রাথমিক তালিকায় কৃষক দলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী টিএস আইয়ুবের নাম ঘোষণা করেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪