কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার পৌর বাজারে বিষাক্ত দ্রব্য মেশানো চিংড়ি মাছ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ( ১১ নভেম্বর) এ অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে ধরা পড়েছে ৬ জন অসাধু ব্যবসায়ী।
বাজারে মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে সর্বমোট এক লাখ ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম।
রিপোর্টার্স২৪/মিতু