| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ১৯:১০:১২:অপরাহ্ন  |  ১৩০১৪১৮ বার পঠিত
গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ছবির ক্যাপশন: আগুনে পুড়ে যায় বাসের আসন ও যন্ত্রাংশ

স্টাফ রিপোর্টার: গাজীপুরের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর নবীনগর সড়কে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন।

রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ান। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান। তবে বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে বাসের বেশ কিছু আসন ও যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪