| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত বিক্রয় প্রতিনিধি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ২০:৪৪:০৩:অপরাহ্ন  |  ১২৮২৬৩৯ বার পঠিত
ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত বিক্রয় প্রতিনিধি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

পোর্টার্স২৪ডেস্ক:চাঁদপুর ‍উপজেলার ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন রুহুল আমিন (৩৫) নামে এক বিক্রয় প্রতিনিধি ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোলের গোড়ায়। 

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজি বাড়ির হোসেন মিজির বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।

 খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও হাজীগঞ্জ -ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী  জামে মসজিদের ইমাম মো. কাউসার বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়কের দিক থেকে এক লোক দৌড়ে এসে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। পরে লোকটি রাড়ি বাড়ির ভেতরে ঢুকে যান। তার পেছন পেছন একটি মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পরই তারা দ্রুত বের হয়ে পালানো সময় ব্রিজের পাশে মাছ ধরতে থাকা সোহেল নামে এক যুবক তাদের বাধা দেন এবং একজনকে টেঁটা দিয়ে আঘাত করেন। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালান। এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল আমিন। 

 খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনাস্থলে উপস্থিত হন।

ওসি মো. শাহ আলমবলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

রিপোর্টার্স২৪/বাবি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪