| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৬:৩৮:৪৮:পূর্বাহ্ন  |  ১২৬৬৭৯২ বার পঠিত
চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মোহনপুরে মুন্সিগঞ্জের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির দলের পাঁচ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটকরা হলেন- এবাদুল্লাহ গাজী (৫০), মো. আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস. এম. আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সন্ত্রাসী চক্র অস্ত্রের ভয় দেখিয়ে অভ্যন্তরীণ নৌরুটে চলাচলরত নৌযানগুলো থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানাবিধ অপকর্ম চালিয়ে আসছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাল্কহেডে ডাকাতির সময় একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, একটি স্পিডবোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ ডাকাত কিবরিয়া মিয়াজির দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪