| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বাজার বন্ধ, পাল্টা প্রতিবাদ একাংশের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৭:১০:৪০:পূর্বাহ্ন  |  ১২৮১৪৮৫ বার পঠিত
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বাজার বন্ধ, পাল্টা প্রতিবাদ একাংশের

নোয়াখালী প্রতিনিধি : গত ১০ নভেম্বর নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরবাটা খাসেরহাটের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় বাজার ও দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা। এ কর্মসূচিতে অন্যতম ভূমিকা রাখে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিএনপির নেতা গোলাম মাওলা ও তার ভাই উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুর রহমান খোকন।

এদিকে বাজার লকডাউন ঘোষণা করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করা হয়েছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীদের একাংশ।

আজ (১১ নভেম্বর)মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় খাসেরহাট বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে চরবাটা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। প্রতিবাদ মিছিলটি খাসেরহাট বাজার প্রদক্ষিণ শেষে মাছ বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এ সময় তারা ‘দলীয় লোকদের মধ্যে যারা আওয়ামী লীগের নেতার জন্য মায়াকান্না করছে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাজারের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন’ তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউল্লাহ সওদাগর,উপজেলা যুবদল নেতা নুরুল হুদা, সেচ্ছাসেবক দল নেতা মজনু, চরবাটা ইউনিয়ন জামায়াত নেতা দিদারুল ইসলাম ও ব্যবসায়ী কাজী প্রমুখ।

উল্লেখ্য, ১৩ নভেম্বর ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ গতকাল রাত সাড়ে ১০টার দিকে সুবর্ণচরের চরবাটা এলাকা থেকে ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করে চরজব্বর থানার পুলিশ। গ্রেপ্তারের ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই ব্যবসায়ীদের তরফ থেকে বিএনপি নেতাদের নির্দেশে মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খাসেরহাটের সব দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়। 


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪