রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কাতল মাছ। দৌলতদিয়া চরকর্নেশনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি সহযোগীদের নিয়ে মাছটি বাজারে নিয়ে আসেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়তে মাছটি নিলামে উঠানো হয়। নিলামে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয়েছে ৫৩ হাজার ২০০ টাকায়। বিশাল এই কাতলা দেখতে ভিড় জমায় উৎসুক মানুষজন। পদ্মার বিশাল এ মাছটি দৌলতদিয়ার জেলেদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় বড় আকৃতির নানা প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এই সময়টায় নদীতে বড় মাছের প্রাচুর্য দেখা যায়।
রিপোর্টার্স২৪/এসএন