| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে ‘শস্য কর্তন ও মাঠদিবস’ পালিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১০:৩৪:৫৪:পূর্বাহ্ন  |  ১২৫৭৪১৬ বার পঠিত
খাগড়াছড়িতে ‘শস্য কর্তন ও মাঠদিবস’ পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, খাগড়াছড়িতে "বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনাধান-২৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শস্য কর্তন ও মাঠদিবস" অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার রাঙ্গাপানিছড়া এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, খাগড়াছড়ি কর্তৃক আয়োজিত এই মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ওংকার বিশ্বাস।

বিনা’র পরমাণু কৌশলের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অভিযোজন প্রকল্পের আওতায় আয়োজিত এই মাঠদিবসে বিনা খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিগান গুপ্ত’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুক্তা চাকমা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রাব্বি হাসান।

বিনা খাগড়াছড়ি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অ. সিং হ্লা মারমা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন চাকমা, নিতি চাকমা এবং কৃষক উদয়ন চাকমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনাধান-২৬ একটি স্বল্পজীবনকালীন উচ্চ ফলনশীল আমন ধানের জাত। এটি ১২০ থেকে ১৩০ দিনের মধ্যে ফলন দেয়। তাই বিনা উদ্ভাবিত এই ধান চাষ করলে কৃষক লাভবান হবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪