| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১০:৩৮:৪৬:পূর্বাহ্ন  |  ১২৮৬৭৩৬ বার পঠিত
চাঁদপুরে পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুর প্রতিবেদক : চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলার সকল দুস্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ১২ নভেম্বর মধ্যরাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি পাইপগান, একটি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন,পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪