| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে প্রভাতী-বনশ্রী বাসে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৬:০৪:৪৫:পূর্বাহ্ন  |  ২০৮৭৩১৬ বার পঠিত
শ্রীপুরে প্রভাতী-বনশ্রী বাসে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর শ্রীপুরে প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় পার্ক সাইন ফিলিং স্টেশনের পাশে পার্কিংয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

বাসের হেল্পার রাজু জানান, রাতে গ্যাস নেওয়ার পর বাসটি পার্কিংয়ে রেখে তারা ঘুমাচ্ছিলেন। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে পড়লে প্রাণে বাঁচেন তারা।

শ্রীপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪