| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলাতক আ. লীগ নেতাদের সাথে যোগাযোগ, রাঙামাটির এনামুল হক আনসারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১২:৪৪:৪০:অপরাহ্ন  |  ১২৬০৫৩১ বার পঠিত
পলাতক আ. লীগ নেতাদের সাথে যোগাযোগ, রাঙামাটির এনামুল হক আনসারি গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে এনামুল হক আনসারি নামে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে শহরের রিজার্ভবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ববুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন। 

তিনি জানান, আনসারি রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কম্পিউটার পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গোপনীয় কার্যক্রম পরিচালনা করতেন।

তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগসহ রাজনৈতিক অস্থিরতায় ইন্ধনের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪