| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে আ’লীগকে রুখতে আইনজীবী ঐক্য পরিষদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১৩:০৩:১০:অপরাহ্ন  |  ১২৫৯৫০৮ বার পঠিত
ঝিনাইদহে আ’লীগকে রুখতে আইনজীবী ঐক্য পরিষদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি: দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ আইনজীবী ঐক্য পরিষদ। বুধবার সকালে ঝিনাইদহ আদালত চত্বর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আইনজীবী ঐক্য পরিষদের র‌্যালিটি আদালতের বিভিন্ন স্থান ঘুরে বার ভবনের সামনে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি দবির হোসেন, ইসলামি লইয়ারস কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম, আইনজীবী ফোরামের সদস্য সচিব আকিদুল ইসলাম, সাবেক সম্পাদক শামছুজ্জামান লাকি, নারী ও শিশু আদালতের পিপি ইশারত হোসেন খোকন, আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রাশিদুল হাসান জাহাঙ্গীর, আইনজীবী ফোরামের রিয়াজুল ইসলাম রিয়াজ ও অ্যাডভোকেট রাকিবুল হাসান।

সমাবেশে আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের যে কোনো অস্থিতিশীলতা রোধে আইন পেশাজীবীদের দায়িত্বশীলতার সাথে মোকাবেলা করতে হবে। দেশে যাতে ফ্যাসিষ্ট আ’লীগ আর ফিরতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখে রাজপথে থাকতে হবে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪