কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপন ও আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ নভেম্বর) দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ পৃথক দুটি মামলা করেন। রবিউল ইসলাম কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, দাখিলকৃত বিবরণীতে ৩৭ লাখ এক হাজার ৯৪৪ টাকার সম্পদ রয়েছে। আরেকটি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকার সম্পদ স্ত্রী মোছা: বানু ইসলামের দখলে রয়েছে। ওই সম্পত্তি রবিউল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জন করেছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর রবিউল ইসলাম আত্মগোপনে চলে যান। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের হামলা ও হত্যা মামলার আসামী। এছাড়াও কুষ্টিয়ার আলোচিত জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে অন্যের জমি আত্মসাৎ মামলারও অন্যতম আসামী রবিউল ইসলাম।
রিপোর্টার্স২৪/এসএন