| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইভীর জামিন স্থগিত, শুনানি ১৭ নভেম্বর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১৩:৪৯:১৭:অপরাহ্ন  |  ১২৫৯৩৭৭ বার পঠিত
আইভীর জামিন স্থগিত, শুনানি ১৭ নভেম্বর

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে, গত রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল অ্যাবসলিউট করে আইভীকে জামিন দেন।

গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪