| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৮:০৮:৫০:পূর্বাহ্ন  |  ১৯৯২০৪১ বার পঠিত
নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানী জীবনপুর গ্রামের পন্ডিত বাড়ির পাশে গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায় পড়লে সেখানে দিয়ে যাচ্ছিলেন খোকন। তার শরীরে তারটি পড়তেই তিনি ঘটনাস্থলেই মারা যান।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার অনুমতির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪