| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১৪:২৮:৩২:অপরাহ্ন  |  ১২৯৬১২৯ বার পঠিত
যশোরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

যশোর প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলাম।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বাজার নিয়ন্ত্রণে আয়োজিত মতবিনিময়সভায় তিনি বলেন, ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে, তারপরও কেন দাম বাড়ছে সেটি স্পষ্ট হতে হবে। কেউ বাজারে কারসাজি করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রতিটি পণ্যের ক্রয় ও বিক্রয়মূল্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দোকানে পাইকারি চালানের কপি রাখতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হবে।

সভায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দীন টিপুসহ প্রশাসন, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪