| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১৫:৩২:২৯:অপরাহ্ন  |  ১২৫৮৮৫৯ বার পঠিত
নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নাটোর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে দলীয় মনোনয়নপ্রত্যাশী ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে রামকৃষ্ণপুর এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিল ও ডা. ইয়াসির আরশাদ রাজনকে প্রার্থী ঘোষণার দাবিতে স্লোগান দেন।

এ সময় লালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে ডা. ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দিতে হবে।

রাতের ওই মশাল মিছিল বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ডা. ইয়াসির আরশাদ রাজনের বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪