গাজীপুর প্রতিনিধি: রাতে নাশকতার চেষ্টাকালে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এসময় সদর উপজেলার বানিয়ারচালা এলাকার আজিমের মাছের খামারে সামনে গ্রেপ্তার ব্যক্তিরা সন্দেহজনক আচরণ করছিলেন। পরে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার কৃতরা হলো- জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকার আবুল কাশেমের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: নোমান আহম্মেদ (২৪), একই এলাকার বাবুল হোসেনের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং একই এলাকার মোতালেব শেখের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো: রাসেল আহম্মেদ (৩২)।
রিপোর্টার্স২৪/ঝুম