| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোদলা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ, নিয়ে গেল ভারতীয় পুলিশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:০৬:৫৪:পূর্বাহ্ন  |  ১২৭৫৩৭৯ বার পঠিত
কোদলা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ, নিয়ে গেল ভারতীয় পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কোদলা নদীতে অজ্ঞাত পরিচয়ের ভাসমান একটি মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। মরদেহটি বাংলাদেশী নাকি ভারতীয় ব্যক্তির তা নিশ্চিত হওয়া যায়নি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের মাটিলা বিজিবি ক্যাম্প সুত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) বিকাল থেকে কোদলা নদীর ভারতীয় অংশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে জানা গেছে।

মাটিলা বিজিবির ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম জানান, মরদেহটি কোদলা নদীর ভারতীয় অংশে ভাসমান অবস্থায় ছিল। মরদেহটি বিকৃত অবস্থায় ভাসছিল। তবে মরদেহটি বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক, সেটা নিশ্চিত করতে পারেননি তিনি।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলম বলেন, মরদেহটি কোদলা নদীর ভারতীয় অংশে ভেসে বেড়াচ্ছিল। খবর পেয়ে ভারতীয় পুলিশ বুধবার সন্ধ্যার দিকে নিয়ে গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪