| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর গুনরাজদী থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ০২:৪৬:২২:পূর্বাহ্ন  |  ১৯৮৯৮২০ বার পঠিত
চাঁদপুর গুনরাজদী থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

 চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের গুনরাজদী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার (১২ নভেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে অপরাধী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে  একটি ৭ এমএম পিস্তল (ভারতের তৈরী), একটি ম্যাগজিন এবং এক রাউন্ড পিস্তল এ্যামুনেশন উদ্ধার করা হয়।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪