| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লকডাউনে চাঁদপুরে যানবাহন চলাচল স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ০৪:১২:৩৬:পূর্বাহ্ন  |  ১৯৮৯৬৫৯ বার পঠিত
লকডাউনে চাঁদপুরে যানবাহন চলাচল স্বাভাবিক

চাঁদপুর প্রতিনিধি : শেখ হাসিনার রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যে চাঁদপুরে সড়ক, রেল ও নৌপথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে যথারীতি আন্তঃজেলা বাস, ঢাকাগামী লঞ্চ ও চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর থেকে ছেড়ে যায়। সকাল থেকে শহরের সব যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ফজরের নামাজের পর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।

এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ছিল স্বাভাবিক এবং অফিস-আদালতে কোনো ধরনের প্রভাব পড়েনি। এর আগে গতকাল সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকেও কর্মসূচি পালন করতে মাঠে নামতে দেখা যায়নি।

চাঁদপুর লঞ্চঘাটের মালিক প্রতিনিধি শওকত আলী বলেন, আজ সকাল থেকে সব লঞ্চ ছেড়ে গেছে, তবে যাত্রীর সংখ্যা কম। চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা সব সময় মাঠে আছি এবং থাকব। যারা আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের চাঁদপুরে বের হতে দেওয়া হবে না।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, বেশ কয়েকদিন ধরেই পুলিশ খুবই সতর্ক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত চাঁদপুরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪