| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে পুলিশের অভিযানে ৭ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ১১:২১:১১:পূর্বাহ্ন  |  ১২৫২৩০৭ বার পঠিত
অভয়নগরে পুলিশের অভিযানে ৭ জন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করেছে অভয়নগর থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর রাতে অভিযান চালিয়ে উপজেলার শংকরপাশা গ্রামের মোকবুল হোসেনর পুত্র সাইফার রহমান, গোবিন্দপুর গ্রামের মৃত হরিচাঁদ মল্লিকের ছেলে,বিকাশ চন্দ্র মল্লিক, সুন্দলী গ্রামের মৃত দেবকণ্ঠ বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস, রামসরা গ্রামের বিধান চন্দ্র মল্লিকের ছেলে সৌরভ মল্লিককে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নিয়মিত মামলা থাকায় উপজেলার বুনরামনগর গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী, পাইকপাড়া গ্রামের আঃ রহমান শিকদারের ছেলে রওশন আলী শিকদারসহ গুয়োখোলা এলাকা থেকে চুরির মামলায় অভিযুক্ত মুজগুন্নি (খুলনার) বাসিন্দা মৃত খলিল হাওলাদারের ছেলে রিপন হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয় অভয়নগর থানার (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


রিপোর্টার্স ২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪