| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় একজন আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:১৮:৫৯:অপরাহ্ন  |  ১২৬৫০৬৫ বার পঠিত
শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় একজন আটক

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার সহযোগী আসামি, ছাত্রদল নেতা মো.ফজলুকে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে নকলা থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে ফজলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত  করেছেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকৃতি জানানোয় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী উপজেলা ছাত্রদলের সদস্য মো. ফজলু (৩২)।

ঘটনার পর কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী ওই দু’জনকে আসামি করে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন ৬ নভেম্বর রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।  

রিপোর্টার্স ২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪