| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:৫০:৫১:অপরাহ্ন  |  ১২৫৩৭৪৪ বার পঠিত
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট ২০২৫’এর  উদ্বোধন করা হয়েছে ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নওগাঁ টেনিস ক্লাবের সহসভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর সাদিয়া আফরিনের সঞ্চালনায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এবং নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার সকল বয়সের টেনিস খেলাপ্রেমী দর্শকরা খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে  ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাবসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করছে। 

১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। উদ্বোধনী খেলায় স্বাগতিক নওগাঁকে হারিয়ে জামালপুর দল বিজয়ী হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪