| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ৭ প্রতিষ্ঠান ও ১০ সেরা লেখককে সম্মাননা প্রদান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ১৩:৪৮:৩০:অপরাহ্ন  |  ১২৬৯৮৫১ বার পঠিত
লক্ষ্মীপুরে ৭ প্রতিষ্ঠান ও ১০ সেরা লেখককে সম্মাননা প্রদান

‎লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরে স্কুল ও মাদ্রাসা পর্যায়ের বার্ষিক প্রকাশনা অনুষ্ঠানে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া ১০ জন লেখককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়। 

‎অনুষ্ঠানে স্কুল ও মাদ্রাসার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, সনাকের সাবেক সভাপতি জেডএম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠন, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র চন্দসহ অনেকেই। 

 এ সময় সেরা বার্ষিকী প্রকাশ করায় মাদ্রাসা পর্যায়ে ৩টি এবং স্কুল পর্যায়ে ৪টি প্রতিষ্ঠানসহ মোট ৭টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া দুই পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ১০ জন লেখককে পুরস্কার প্রদান করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, গতানুগতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শৃজনশীল শিক্ষা কার্যক্রমে যুক্ত করলে শিক্ষার্থীরা সমাজে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ এবং মানসিক উৎকর্ষতার জন্য বই পড়া ও লেখার বিকল্প নাই। আলোকিত মানুষ গড়ার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিকী প্রকাশনার যে উদ্যােগ নেওয়া হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আমরাও গর্বিত। যারা বই পড়ে তারা বড় মানুষ হয়। তারা দয়াবান ও বিবেকবান হয়। তোমরা যারা পুরস্কার পেয়েছো  তাদেরকে অভিনন্দন জানাই। তোমরা যতোদিন বেঁচে থাকবে ততোদিন বই পড়বা এই প্রত্যাশা রইলো সবার প্রতি।

তিনি আরও বলেন, আজকের বার্ষিক প্রকাশনায় ২৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আগামীতে এ বার্ষিকী প্রকাশনা অনুষ্ঠানে ৫০ টিরও অধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে তিনি আশা করি। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪