| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ ফিরে পেলেন নোয়াখালী বিএনপির বহিষ্কৃত দুই নেতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ১৪:১৯:৫০:অপরাহ্ন  |  ১২৪৯৩১৩ বার পঠিত
পদ ফিরে পেলেন নোয়াখালী বিএনপির বহিষ্কৃত দুই নেতা

নোয়াখালী প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালীর সুবর্ণচরের বিএনপির দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ও পদ স্থগিত নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার করে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।

সদস্যপদ ফিরে পাওয়া দুই নেতা হলেন, সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজী।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলার মধ্যে থেকে দলকে  শক্তিশালী ও গতিশীল করতে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করছে।

এদিকে, বিএনপি ও যুবদলের এই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। তারা এই খবরে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ নভেম্বর বিএনপি যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জামাল উদ্দিন গাজীকে ও ৮ আগস্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এমএন ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেলাল হোসেন সুমনকে বহিষ্কার করা হয়েছিলো। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪