| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জামায়াতের ফ্যাসিবাদবিরোধী মোটরসাইকেল মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ১৫:০০:১৫:অপরাহ্ন  |  ১২৫৮৯০৩ বার পঠিত
বগুড়ায় জামায়াতের ফ্যাসিবাদবিরোধী মোটরসাইকেল মিছিল

বগুড়া প্রতিনিধি : বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বগুড়ায় দিনভর ফ্যাসিবাদবিরোধী মোটরসাইকেল মিছিল করেছে জামায়াতে ইসলামী। বগুড়া পৌর এলাকার ১০টি পয়েন্টে এই মিছিল অনুষ্ঠিত হয়। 

বগুড়ার ২য় বাইপাস সড়কে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল জলিল, অধ্যাপক হারুনার রশিদ, ২১নং ওয়ার্ড আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মাহবুবুর রহমান, মাস্টার আনছার আলী, মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ। 

মিছিল শেষে বিকেলে ইব্রাহিম নগর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ পুরনো কায়দায় দেশে আগুন সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করছে। তারা পালিয়ে থেকে লকডাউনের ডাক দিয়ে নাশকতা উস্কে দিচ্ছে। এর পরিণতি ভালো হবে না। আগুন সন্ত্রাসী ও নাশকতাকারীদের রাজপথে কোন ছাড় দেয়া হবে না। ২ হাজার ছাত্র-জনতার শাহাদাত ও ৩০ হাজারের বেশি আহতের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের কোন স্থান নেই। বগুড়া শহর জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন জানান, বগুড়ার ১০টি পয়েন্টে দিনভর আমরা অবস্থান করেছি ও ফ্যাসিবাদবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪