| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিবাদীদের রুখে দিতে সবকে ঐক্যবদ্ধ থাকতে হবে: দুলু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ১৫:৩২:১৫:অপরাহ্ন  |  ১২৫২৪১৯ বার পঠিত
ফ্যাসিবাদীদের রুখে দিতে সবকে ঐক্যবদ্ধ থাকতে হবে: দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) বলেছেন, নির্বাচন ও খুনি হাসিনার বিচার যত এগিয়ে আসছে ততই ফ্যাসিবাদের অপতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। তাই ফ্যাসিবাদী অপতৎপরতা রুখে দিতে ফ্যাসিবাদবিরোধী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনোকুড়া ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পলাতক স্বৈরাচার হাসিনার সহযোগীরা গত কয়েক দিনে খোদ রাজধানীতে যেভাবে আগুন-সন্ত্রাস চালিয়েছে, তা ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তা। দুলু বলেন, ফ্যাসিবাদ ফিরে না আসে তা ঠেকাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদী দলের প্রধান ও তাদের নেতারা প্রতিবেশী দেশে বসে থেকে বুঝতে পারছে যে তাদের সকল অপকর্মের বিচার দ্রুত আদালতের মাধ্যমে হবে — তারা শাস্তি পাবে। এখন তারা আর নির্বাচনের পথ অবরোধ করতে পারবে না। তাই প্রতিবেশী দেশে বসে তারা ষড়যন্ত্রণার জাল বিস্তার করছে।

স্থানীয় বিএনপি নেতা নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন: নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সেক্রেটারি সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার (ডালিম), জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এবং শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

সমাবেশে দুলু আরও বলেন, দেশের মানুষ একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন এবং আওয়ামী লীগের সকল অপরাধের বিচারের জন্য অপেক্ষা করছে। জনগণ নির্বাচন চায় এবং শাসনের নামে যে হত্যা, গুম, লুটপাট ও নির্যাতন হয়েছে — সেসবের বিচার চায়। জুলাইয়ের অভ্যুত্থানে যেসব নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর বিচারও মানুষ চায়। আগামী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে—এটাই মানুষের প্রত্যাশা। কিন্তু আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তারা আগুন-সন্ত্রাস চালিয়ে বিচার ও নির্বাচন নষ্ট করতে চায়। দুলু বলেন, দেশের ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪