| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৪:১৮:৫৭:পূর্বাহ্ন  |  ১২৪৭৮৫৬ বার পঠিত
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে লক্ষ্য করে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। শান্ত পরিবেশের মধ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবদুল মান্নান উপজেলার সরফভাটা ২ নম্বর ওয়ার্ড জিলানী মাদ্রাসা এলাকার মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে স্থানীয়ভাবে ব্যবসা শুরু করেছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে পথচারীরা সড়কের এক নির্জন স্থানে রক্তে ভেজা, গুলিবিদ্ধ অবস্থায় মান্নানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে চারপাশে লোকজন জড়ো হলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অন্ধকারে পড়ে থাকা মরদেহ দেখে আমরা উদ্ধার করি। তার শরীরে চারটি গুলির চিহ্ন স্পষ্ট দেখা গেছে। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তিনি জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪