| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, চালক গুরুতর আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৪:৩১:৪৩:পূর্বাহ্ন  |  ১২৫০২০৪ বার পঠিত
মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, চালক গুরুতর আহত
ছবির ক্যাপশন: মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, চালক গুরুতর আহত

রিপোর্টার্স২৪ ডেস্ক : মানিকগঞ্জে সড়কের পাশে পার্ক করে রাখা একটি স্কুলবাসে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাজেস খান (৪৫)। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে দগ্ধ হওয়ায় তার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাজেস খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো সড়কের পাশে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তখন বাসেই ঘুমিয়ে ছিলেন চালক তাজেস খান। আগুনের তাপে ও ধোঁয়ায় তিনি বাঁচার সুযোগও পাননি।

স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায়ই সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। উদ্দেশ্যও এখনো পরিষ্কার নয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪