| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৬:৪২:০৪:পূর্বাহ্ন  |  ১২৮০৬৬৯ বার পঠিত
যশোরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান
ছবির ক্যাপশন: মোহাম্মদ আশেক হাসান। ছবি: সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে উপসচিব মোহাম্মদ আশেক হাসানকে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি এর আগে ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে দেশের ২৩ জেলার জেলা প্রশাসক পদে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এবং উপসচিব আমিনুল ইসলাম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

মোহাম্মদ আশেক হাসান যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে সততা, ন্যায়পরায়ণতা, সেবামুখী প্রশাসনিক ভূমিকা ও বিনয়ী আচরণের কারণে সর্বমহলে প্রশংসিত হয়েছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উপজেলা পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

অন্যদিকে, যশোরের বর্তমান জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যশোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন এবং দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, আন্তরিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন।

নতুন জেলা প্রশাসকের পদায়নের মাধ্যমে যশোর প্রশাসনে নতুন নেতৃত্বের আগমন ঘটল। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানকে স্বাগত জানিয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪