| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খেক্কর-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫২৫৩২৮ বার পঠিত
খেক্কর-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক
ছবির ক্যাপশন: খেক্কর-ভ্যান মুখোমুখি সংঘর্ষ

ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারীতে খেক্কর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব শেখ (২৩) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। জানা গেছে, নিহত রাকিব ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে।  


শুক্রবার (২৩ মে) উপজেলার ঠাকুরপুর এলাকায় সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাকিব ময়না ইউনিয়নের ঠাকুরপুর বাজার থেকে ভ্যানযোগে ময়না বাজারের দিকে যাচ্ছিল। ঠাকুরপুর ব্রীজ পার হবার পর বিপরীত দিক মহম্মদপুর থেকে আসা ইটবোঝাইকৃত দ্রুত গতির খেক্করের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান যাত্রী রাকিবের মাথায় লাগা প্রচন্ড আঘাতের ফলে মাথার মগজ বের হয়ে যায়।


এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 


সেখানে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাকিবকে ঢাকায় নিয়ে যেতে বলে চিকিৎসকরা। এরপর ঢাকা যাবার পথে পদ্মা সেতুতে ওঠার আগে সকাল ১১টার দিকে মারা যান রাকিব সেখ।


ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, খেক্কর আর ভ্যান মুখোমুখি সংঘর্ষে ময়না গ্রামের রাকিব নামের একটি ছেলে আহত হয়। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।


থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, শুক্রবার সকালে ঠাকুরপুর ব্রীজের কাছে ইট বোঝাই করা খেক্কর আর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের যাত্রী রাকিব নামের একজন আহত হয়। শুনেছি তাকে ঢাকা নেওয়ার সময় পথের মধ্যেই মারা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪